Advertisement

Monday, April 20, 2015

পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানি এবং আমাদের কলঙ্কিত বর্ষ বরন

দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহারিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে। জনস্বার্থে এই আবেদনটি করেছেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। সোমবার (20.04.15 )হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আবেদনটি করেন। 
See more at: http://www.kalerkantho.com/online/Court/2015/04/20/212528


বর্ষবরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীর শ্লীলতাহানির ঘটনা পরিকল্পিত
বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারীর শ্লীলতাহানির ঘটনা পরিকল্পিত বলে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে যেন নারী ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে যেতে না পারে, সেজন্য সরকার পরিকল্পিতভাবে ন্যক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আজ রবিবার বেলা ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মা, বোন ও শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতন ও বিবস্ত্র করার প্রতিবাদ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশজীবী পরিষদ। 
See more at: http://www.kalerkantho.com/online/national/2015/04/19/212173
যৌন নিপীড়নের ঘটনায় লজ্জিত ড. মিজান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের উৎসবের মধ্যে নারীর যৌন নিপীড়নের ঘটনায় লজ্জা ও ক্ষোভ প্রকাশ করে সকল নারীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। আজ সোমবার মগবাজারে কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন বিস্মিত, মর্মাহত ও লজ্জিত। ১৪ এপ্রিলের ওই ঘটনার পর পুলিশের লোক দেখানো ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, সকল নারীর কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ ঘটনা আবার স্মরণ করিয়ে দিচ্ছে- কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহীনে বাসা বেঁধেছে। কী ঘৃণ্য মানসিকতা আমাদের পেয়ে বসেছে। 
See more at: http://www.kalerkantho.com/online/national/2015/04/20/212540


ফেসবুক এ প্রকাশিত ছবি 





------------------------------------
ফ্রী DOWNLOAD করুন
বই পড়ুন। জীবনে সবচেয়ে ভাল বন্ধুর নাম বই। আর আপনাকে বই কিনে পরতে হবে না।মুহম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, আনিসুল হক সহ বিভিন্ন লেখকের বই আপনার Android মোবাইলে ঘরে বসে ফ্রী পরতে এখনই Install করুন “Boimela 21” মোবাইল Apps. 
Google Play Store  Boimela 21 লিখে সার্চ করুন 
অথবা নীচের লিংকটিতে ক্লিক করুন। 
অথবা কম্পিউটারে ফ্রী পরতে 
ভিজিট করুন www.boimela21.com

No comments:

Post a Comment